বিষয়বস্তুতে চলুন

প্রধান পাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যা
ড় ঢ় য় ০-৯ সব
নির্বাচিত নিবন্ধ
নির্বাচিত নিবন্ধ
ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতিতে ঢাকায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার।
ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতিতে ঢাকায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার।
বাংলা ভাষা আন্দোলন ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত পাকিস্তানের তৎকালীন প্রদেশ পূর্ববঙ্গে (১৯৫৬ সালের পর পূর্ব পাকিস্তান, বর্তমানে বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে মাতৃভাষা বাংলাকে ঘিরে প্রদেশে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে দেশটির অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ শাসিত ভারত বিভাজিত হয়ে পাকিস্তান অধিরাজ্যভারত অধিরাজ্যের উদ্ভব হয়। পাকিস্তানের ছিল দুটি অঞ্চল: পূর্ব পাকিস্তান তথা পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তান। ১৯৪৮ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘটনার প্রেক্ষাপটে পূর্ব বাংলায় অবস্থানকারী বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে গভীর ক্ষোভের জন্ম হয় ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কার্যত পূর্ববঙ্গের বাংলাভাষী মানুষ আকস্মিক ও অন্যায্য এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি এবং মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিল না। ফলস্বরূপ মাতৃভাষা বাংলার সম-মর্যাদার দাবিতে পূর্ব বাংলায় আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। (বাকি অংশ পড়ুন...)
আপনি জানেন কি?
আপনি জানেন কি...

আকিরা ইয়োশিনো

ভালো নিবন্ধ
ভালো নিবন্ধ
ফিল্ড মার্শাল (ভারত)
ফিল্ড মার্শাল (ভারত)

ফিল্ড মার্শাল হচ্ছে ভারতের পাঁচ-তারকা জেনারেল অফিসার পদ এবং ভারতীয় সেনাবাহিনীতে অর্জনযোগ্য সর্বোচ্চ পদমর্যাদা। ফিল্ড মার্শালকে জেনারেলের ঠিক উপরে স্থান দেওয়া হয়, তবে নিয়মিত সেনা কাঠামোতে এটি ব্যবহৃত হয় না। এটি মূলত একটি আনুষ্ঠানিক বা যুদ্ধকালীন পদমর্যাদা তথা র‌্যাঙ্ক। ভারতে কেবল দুজন সেনা কর্মকর্তাকে এই পদমর্যাদা দেওয়া হয়েছে। তারা হলেন, ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধকালীন ভারতের সেনাপ্রধান শ্যাম মানেকশ’ (১৯৭৩) এবং প্রথম ভারতীয় হিসেবে ভারতের সেনাপ্রধানের দায়িত্ব পালনকারী কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা (১৯৮৬)। ফিল্ড মার্শালের পদমর্যাদাচিহ্নের প্রশস্ত দিকে একটি পদ্ম ফুলের পুষ্পস্তবক বেষ্টিত আড়াআড়ি ছেদ করা লাঠি ও বাঁকা তলোয়ার এবং এর উপরে ভারতের জাতীয় প্রতীক তথা অশোকের সিংহস্তম্ভ রয়েছে। একজন ফিল্ড মার্শাল চার-তারকা জেনারেলের পুরো বেতন পান এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত একজন সার্ভিসিং অফিসার হিসাবে বিবেচিত হন। তারা সবধরণের আনুষ্ঠানিক পরিবেশে পূর্ণ সামরিক পোশাক পরেন। বাকি অংশ পড়ুন...

বিষয় অনুযায়ী বাংলা উইকিপিডিয়া
অবদানকারীর জন্য পাঠ্য
অবদানকারীর জন্য পাঠ্য
প্রশ্ন ও সাহায্য

স্বাগতম · টিউটোরিয়াল · বৃত্তান্ত · সহায়িকা · অনুসন্ধান · আলোচনা সভা · অতিসাধারণ ভুলগুলো · নতুন নিবন্ধ সৃষ্টি · নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি টিউটোরিয়াল

নীতিমালা ও নির্দেশাবলী

নীতিমালা ও নির্দেশাবলী · নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি · যাচাইযোগ্যতা · কোন মৌলিক গবেষণা নয় · কপিরাইট · সম্পাদনা নীতি · উইকিপিডিয়া কী নয় · বাংলা বানানের নিয়ম · বাংলা প্রয়োগবিধি · বিদেশী শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ

অবদানকারীর আচরণ

উইকিশিষ্টাচার · ভদ্রতা · লেখকদের যোগাযোগের নিয়মকানুন · সংঘাত নিরসন · কোন ব্যক্তিগত আক্রমণ নয় · ধ্বংসপ্রবণতা

  • এবং আরও রয়েছে খেলাঘর, যা আপনার সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার জন্য উন্মুক্ত।
উইকিপিডিয়ার সহপ্রকল্প
উইকিপিডিয়া ছাড়াও অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন আরও বেশ কিছু বহুভাষিক ও উন্মুক্ত প্রকল্প নিয়ে কাজ করছে:
অন্যান্য ভাষায় উইকিপিডিয়া
এই উইকিপিডিয়াটি বাংলায় লিখিত তবে উইকিপিডিয়ার আরও অনেক ভাষার সংস্করণ রয়েছে; নিচের তালিকায় কিছু উল্লেখ করা হলো।